1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

নরসিংদী পাঁচদোনা ইউনিয়ন যুবদলের পহেলা বৈশাখ উদযাপন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী’র আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাবার আয়োজন ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলা।

এ উৎসব উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় পাঁচদোনা ইউনিয়নের পাটুয়া গ্রামে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়। পরে স্হানীয়দের সাথে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য,সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খানের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন যুবদল।

এতে উপস্থিত ছিলেন, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক সাত্তার সরকার শ্রাবন,পলাশ থানা যুবদলের সদস্য মনিরুজ্জামান ইমনসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT