1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশে বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পলাশ উপজেলার সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার বিরুদ্ধে ফেসবুক গ্রুপে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। জাতীয় পত্রিকা মানবজমিনের ফটোকার্ড এডিট করে সেখানে এই নেতাকে চাঁদাবাজ লিখে অপপ্রচার চালানো হয়। তার সাথে বিএনপির সহযোগী সংগঠনের আরও তিন নেতার ছবি যুক্ত করা হয়।

অনুসন্ধানে দেখা যায় ঐ সংবাদ মাধ্যমে এসব বিএনপি নেতাদের জড়িয়ে কোন খবর ছাপা হয়নি।

ফেসবুকে এমন মিথ্যা সংবাদ প্রচারের পর দূরন্ত পলাশ ফেসবুক গ্রুপ এবং পলাশের কথা নামের আইডির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা আলম মোল্লা।

আলম মোল্লা বলেন, দুরন্ত পলাশ গ্রুপটি সামাজিক সংগঠন। তারা কোন নিউজ পেজ না। এই পেজ যারা পরিচালনা করেন তারা সাংবাদিকও না। তারপরও প্রতিনিয়ত রাজনৈতিক পোস্ট নিয়মিত পোস্ট করে যাচ্ছে। যার মধ্যে বেশির ভাগই বিএনপির বিরুদ্ধে। যেখানে এডিট করে জাতীয় গণমাধ্যমের পোস্টের নামে মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। নামে বেনামে তাদের পোস্ট দেখে মনে হয় তারা বিএনপির এন্ট্রি পার্টি।

তিনি বলেন, একটা মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কোন মানুষেরই কাম্য নয়, কিন্তু এই ফেসবুক গ্রুপ থেকে যেভাবে নানা মানুষকে নিয়ে নানাভাবে মন্তব্য করে থাকে, পোস্ট করে থাকে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে এটা কোনভাবেই কাম্য নয়। আমার নামে মিথ্যা এসব পোস্ট প্রকাশ হওয়ায় আমার মানহানি হয়েছে। এজন্য পোস্টের স্ক্রিনশটসহ তথ্য প্রমাণ হিসাবে থানায় জমা দিয়ে দুরন্ত পলাশ ও পলাশের কথার বিরুদ্ধে পলাশ থানায় সাধারণ ডায়েরি করেছি।

পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় জিডি করেছেন আলম মোল্লা। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT