1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মে, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ৬৫ লাখ ৯১হাজার ৯শত ৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।এতে ব্যয় ধরা হয়েছে মোট ৪ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৬শত১৩ টাকা ও উদ্ধৃত্ব রয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩শত ৩৭ টাকা।আজ (২৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবের উল হাই ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।ইউপি সচিব মানিক মিয়া এর সঞ্চালনায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাউসার ভূইয়া,ডাংগা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আ.লীগের সাবেক সভাপতি আজহার খন্দকার,আ.লীগের সাবেক সভাপতি আবদুস সালাম,ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।ইউপি সদস্য ফরহাদ হোসেন,রেজাউল করিম টিটু, আফজাল হোসেন,আবদুল আজিজ লাল মিয়া,সাইফুল ইসলাম রতন,সালাউদ্দিন, বেলায়েত হোসেন,বাদল মিয়া,আবুল বাশার,রাশিদা বকুল,রাবেয়া আক্তার, আমেনা বেগম সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT