1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নরসিংদী পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদী, সেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাঠে অসহায়, দারিদ্র্য, নিম্ন আয়ের মানুষ এবং মসজিদের ইমাম মুসুল্লি সহ দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আমির হোসাইন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণপদক প্রাপ্ত সাবেক ডাংগা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও আল জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল।

এসময় আরো উপস্থিত ছিলেন আল জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হৃদয়, ডাংগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সাত্তার সহ সংগঠনের সদস্য ও স্হানীয় মুসল্লিবৃন্দ।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT