1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্যও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশে প্রতিবারের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনির।

বুধবার (১৮ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা দেবালয়ে নিজ বাড়িতে দুই সহস্রাধিক গরীব, অসহায়, অল্প আয়ের মানুষের মাঝে থ্রী-পিছ, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এর আগে পবিত্র ঈদ ফিতর উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ডাংগা ইউনিয়নের ৭৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও ইফতার বিতরণ করেন মনিরউজ্জামান মনির।
পরে বিকেলে একই স্হানে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির এর বর্ণাঢ্য আয়োজনে তালতলা, হাসানহাটা, কেন্দুয়াব ও জয়নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নতিকল্পে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ডাংগা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান স্যারের নির্দেশে এলাকায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে। আমি জনগণের সাথে সম্পৃক্ততা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ

স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT