1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশের ডাংগায় এক রাতেই আট দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে এক রাতে ৮ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী বাজার ও পাশে থাকা পেপার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

চুরির হওয়া ৮ দোকানের মধ্যে মাসুদ মাস্টার, এনাম, আক্কাছ আলী, মোতালেব ও মোবারকের মালিকানাধীন চারটি দোকান মালিকের নাম পাওয়া গেলেও বাকি চারটি দোকানের মালিকের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ ও দোকান মালিকরা জানান, সোমবার রাত বরোটা থেকে একটার টার ভিতরে চোর চক্র ফুলেশ্বরী বাজারের মাসুদ মাস্টার, এনাম মিয়া, আক্কাছ আলী, মোবারক, মোতালেব ও পাশের পেপার মিল এলাকার আরও তিন দোকানের তালা কেটে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ল্যাবটপ, পানি সেচের বড় দুটি পাম্প ও নগদ টাকাসহ মুদি দোকানে মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

ফুলেশ্বরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মো: বোরহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় জানানো হয়েছে। এভাবে আট দোকানে এক রাতে চুরি হওয়ায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাজারের নিরাপত্তা চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT