1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নরসিংদীর মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান প্রান্ত গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি:নেপালে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে জাহাঙ্গীর হত্যা মামলায় নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানা  অফিসার ইনচার্জ মো: তছলিম উদ্দিন।এর আগে সোমবার দুপুরে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে থাকা পুলিশ প্রান্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে নেপালে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। এসময় তার বিরুদ্ধে মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানসহ ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় হত্যা মামলা থাকায় তাকে ইমিগ্রেশন থেকে আটক করে পুলিশ।

এ ঘটনা মাধবদী থানায় অবগত করলে থানা পুলিশ বিমানবন্দরে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন ইমিগ্রেশন পুলিশ। এদিকে তাকে মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদন করে নরসিংদীর আদালতে তোলা হয়। পরে আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করে।

মাধবদী থানা অফিসার ইনচার্জ মো: তছলিম উদ্দিন বলেন,  প্রান্ত মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলায় ৫ নাম্বার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত জাহাঙ্গীর হত্যা মামলায় ৪৬ নাম্বার আসামি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় আরো দুইটি মামলা  রয়েছে। তাকে আদালতে তোলা হলে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT