1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

পলাশে ১৫ বছর পর গণসমাবেশ করলো জামায়াতে ইসলামী

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১৫ বছর পর শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশের ঘোড়াশাল পৌরসভা শাখার আয়োজনে পলাশ বাসস্ট্যান্ডে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌরসভা (উত্তর) শাখার  আমীর এডভোকেট মো: লোকমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারী মাওলানা মো: আমজাদ হোসেন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা (দক্ষিণ) শাখার আমীর মাওলানা বেলাল হোসেন।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: আবুল কাশেম শিকদার, পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারী মাওলানা মো: মাসুদ করিম প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT