1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া গোলাবারুদ হস্তান্তর করে সেনাবাহিনী।

নরসিংদী মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নরসিংদী সদর উপজেলাধীন ঘোড়াদিয়া, চিনিশপুর গ্রামে পরিত্যক্ত ডোবা এলাকায় কিছু এ্যামুনেশন রয়েছে, যেখানে রাতের বেলা লোকজনের আনাগোনাও লক্ষ্যে করা যায়। পরে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি দল ডোবার বিভিন্ন স্থানে আনুমানিক ৩০-৪০ মিনিট তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে ডোবার অভ্যন্তরে পানির ভেতর লুকিয়ে রাখা মোট ৫৮২ রাউন্ড ৭.৬২০৩৯ মি. মি. বল এ্যামুনেশন (লট নং-১৭/২০১৮, বিওএফ ২৮-০৮-২০১৮, বক্স নং-৮৯) একটি ভাঙ্গা এ্যামুনেশন বক্সসহ উদ্ধার করতে সক্ষম হয়। যা নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত এ্যামুনেশন বলে ধারণা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল হুমায়ুন,ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদসহ পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT