1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

রাবানের রসালো কাঁঠালের সুনাম দেশজুড়ে 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের একটি এলাকার নাম রাবান। এই এলাকাটি লালমাটির টিলায় গঠিত। রাবান ছাড়াও জিনারদী, কুড়ইতলী, বরাব, সানেরবাড়ি,গয়েশ্বর পুর,বাড়ার চর । এই এলাকাটি ফলফলাদি চাষের জন্য খুবই উপযুক্ত। বিশেষ করে আনারস আর কাঁঠাল ফলের জন্য এই এলাকা ইতিহাস প্রসিদ্ধ।

কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশে জন্মানো এমন একটি ফল যার প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। কাঁঠালে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও উপকারিতা। মানব দেহের জন্য প্রয়োজনীয় সব উপাদান যেমন- থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রনসহ বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান। এ ছাড়া আমিষ, শর্করা ও বিভিন্ন রকম ভিটামিনের ভাণ্ডার হচ্ছে এই কাঁঠাল।

সরজমিনে কাঁঠাল বাগান এলাকা ঘুরে দেখতে গিয়ে জানা যায়, জিনারদীতে ভালো জাতের কাঁঠালের চারা রোপন করা কাঁঠাল চাষীদের নেশা। তারা সুদীর্ঘ তিনশত বছর ধরে উন্নত জাতের কাঁঠাল উৎপাদন নিয়ে কাজ করছেন। কাঁঠাল চাষী হরিপদ দাস জানান, আমরা ভাদ্রমাসের শুরু থেকে গাছের পরিচর্চায় মনোযোগী হই। প্রথমে প্রতিটি গাছের ডেমিশাখা কেটে দেই এবং গাছের গোরায় জৈব স্যার দিয়ে মাটি সামান্য নাড়িয়ে দেই।

স্হানীয় কৃষি সূত্র জানান,খরার পর বৈশাখে বৃষ্টি হওয়ায় উপজেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। চৈত্র মাসে প্রতিটি কাঁঠাল গাছে কুঁড়ি মেলে কঁচি কাঁঠালের প্রকাশ ঘটে। এরপর আস্তে আস্তে বড় হতে থাকে। কিছুটা আগে ধরা গুলো বৈশাখের শেষে পাকতে শুরু করে। জৈষ্ঠ্য-আষাঢ়ে কাঁঠাল পুরোপুরি পাকতে শুরু করে। জিনারদী-রাবানের কাঁঠাল যেমনি রসালো তেমনি সুমিষ্ট। এই এলাকার কাঁঠাল ঢাকাসহ বাংলাদেশের সব জায়গাতে বেশ সুনাম রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT