1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর ঘোড়াশাল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন সূত্রধর সম্পাদক বিজয় বনিক

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি)বিকাল ৩ টায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ঘোড়াশাল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক নারায়ণ সাহা মনি।সম্মেলনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুব্রত কুমার দাস, সহকারী পুলিশ কমিশনার (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) জ্যোতিময় সাহা অপু,নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মাখন দাস,

পলাশ উপজেলা পূজা পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সুব্রত কুমার দত্ত শুভ প্রমুখ।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে সর্বস্মতিক্রমে স্বপন সূত্রধর কে সভাপতি ও বিজয় বনিক (লুকু)কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ঘোড়াশাল পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT