1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

ঘানার বিপক্ষে ব্রাজিলের সহজ জয়

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

ঘানার বিপক্ষে সহজ জয় পেয়েছে ব্রাজিল।গোল যা দেওয়ার, প্রথমার্ধেই আসলে দিয়ে রেখেছিল ব্রাজিল। মার্কিনিওস একটি, পরের দুটি রিচার্লিসন। ঘানার বিপক্ষে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে যেন নেমেছিল বেঞ্চের খেলোয়াড়দের খেলার সুযোগ দিতে। তাতে গোল আর বাড়ল না বটে, তবে কোচ তিতে সবাইকে বাজিয়ে দেখার সুযোগ তো পেলেন। প্রীতি ম্যাচটা শেষ পর্যন্ত ব্রাজিল তাই জিতল ওই ৩-০ গোলেই। তবে এই স্কোরলাইন দিয়ে আসলে ঠিক বোঝানো যাচ্ছে না ম্যাচে কতটা দাপটের সঙ্গে খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘানার খেলোয়াড়রাও ম্যাচের বেশিরভাগ সময়ই আসলে দর্শক হয়ে দেখেছেন ব্রাজিলের খেলা।২০১১ সালের পর এই প্রথম ঘানার বিপক্ষে খেলেছে ব্রাজিল। সব মিলিয়ে আফ্রিকান দেশটির বিপক্ষে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ব্রাজিলের।

স্কোরলাইন দিয়ে যেমন ম্যাচে ব্রাজিলের দাপট বোঝানো যাচ্ছে না, তেমনি গোলদাতাদের নাম দেখে বোঝা যাবে না, এই ম্যাচে ব্রাজিলের সেরা খেলোয়াড় কে! অবধারিতভাবে নেইমার।পিএসজির হয়ে মৌসুমের শুরু থেকে অসাধারণ ছন্দে থাকা ব্রাজিল ফরোয়ার্ড জাতীয় দলের জার্সিতেও সেই ফর্মটা টেনে এনেছেন। ফ্রান্সের লা আভরের স্তাদ ওশানেতে আজ তাঁকে থামাতে হিমশিম খেয়েছেন ঘানার ফুটবলাররা। রিচার্লিসনের দুটি গোলই তাঁর বানিয়ে দেওয়া। তবে এ ছাড়াও শুধু প্রথমার্ধেই অন্তত গোটা চারেক গোলের সুযোগ তৈরি করেছেন সতীর্থদের জন্য, নিজেও একটি শট নিয়েছেন ঘানার গোলমুখে, দারুণ ড্রিবলিং করেছেন, ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন। বিশ্বকাপের আগে এমন ছন্দে নেইমারকে দেখা ব্রাজিল সমর্থকদের জন্য অবশ্যই দারুণ আনন্দের ব্যাপার।বিশ্বকাপের আগে ব্রাজিল সর্বশেষ প্রীতি ম্যাচ খেলবে আগামী ২৮ সেপ্টেম্বর, তিউনিসিয়ার বিপক্ষে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT