1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

কাতারকে হারিয়ে বাংলাদেশের চমক

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ আগস্ট, ২০২২

এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপ এ
জয় নিশ্চিত হওয়া পয়েন্টটি পেতেই উল্লাসে ফেটে পড়েন রাতুল আহমেদ, শামীম হোসেনরা। বাহরাইনের রিফাফা ইনডোর স্টেডিয়ামে গ্যালারি থেকে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পতাকা হাতে সেই আনন্দের সঙ্গী হলেন। বাহরাইনে অনুষ্ঠানরত এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ কাতারের বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই করে ছিনিয়ে নিয়েছে জয়, জয় এসেছে ৩-২ সেট। এই জয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে এখন বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো যুব ভলিবলের এশিয়ান পর্যায়ে অংশ নেওয়া বাংলাদেশের এটাই সর্বোচ্চ সাফল্য।প্রতিযোগিতার প্রথম ম্যাচে গতবার চতুর্থ হওয়া ইরাককে হারিয়ে দেয় বাংলাদেশ। বুধবার দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৩-২ সেটে। পাঁচ সেটে ম্যাচ গড়ানোয় এক পয়েন্ট পায় বাংলাদেশ। সেই এক পয়েন্টের কল্যাণেই গ্রুপ সেরা হয়ে ১৭ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ উঠে আসে সেরা ১২তে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT