1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসন করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নরসিংদীর পলাশে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষিকারা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পলাশ শিল্পঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতির ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দ্রুত পদ-সোপান প্রণয়ন করে পদোন্নতি নিশ্চিত করা,আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন অবিলম্বে বাস্তবায়ন,সহজ ও দ্রæত প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ সম্পন্ন,শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা,একাধিক কলেজে চাকরির অভিজ্ঞতা গণনা করে কার্যকর চাকুরিকাল নির্ধারণসহ বিভিন্ন দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে কলেজের শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সকশিস নেতৃবৃন্দ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন সকশিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া মাহমুদ, যুগ্ম সম্পাদক মো: ইলিয়াছ মাহাবুবুল মাওলাসহ কলেজটির বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা।
এ সময় বক্তারা বলেন, বিধিমালার জটিলতা, বৈষম্যমূলক ধারা ও দীর্ঘসূত্রতার কারণে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাঠে থাকা শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি বলে জানান তারা। তারা আরও বলেন, “সরকারের কাছে আমাদের সব দাবি যুক্তিযুক্ত। অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাছাড়া “২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে, তারা দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করবে-এই প্রত্যাশা আমাদের। তাই শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা, অমর্যাদা ও বৈষম্য দূর করতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে বক্তরা জোর দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT