1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলার জিনারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে চরনগরদী বাজারে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা যুবদলের আহ্বায়ক নেছার আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান।

oppo_0

এসময় আরও উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ মিয়াসহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান আগামী ৯ই নভেম্বর ঘোড়াশাল টোল প্লাজা থেকে পলাশ বাজার,পারুলিয়া মোড়, চরনগরদী বাজার ও পাঁচদোনা মোমেন চত্বরে র‍্যালি করবেন। এ র‍্যালি সফল করার লক্ষে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড. আব্দুল মঈন খানের পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয় করার লক্ষে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT