1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

কালীগঞ্জে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত-৩

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ড্রাম ট্রাক-সিএসজি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ড্রামট্রাকের চাপায় সিএনজির তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল আনুুমানিক সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশীরা জানায়, যাত্রীবাহী সিএনজি কালীগঞ্জ বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক ডানে মোড় নেয়ার সময় সিএনজিকে চাপা দিলে ধুমড়েমুছড়ে যায় এবং ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।

দূর্ঘটনায় নিহত আবু তালেব (২৭) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মৃত গুক্কুরের পূত্র, মো. আলী উল্লাহ (৪০) নরসিংদী জেলার মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নুরুল ইসলামের পূত্র।

আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার হাফিজুর রহমান (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫)। গাজীপুর হাসপাতালে নেয়ার পর আহত হাফিজুলের চার বছরের শিশু পূত্র মো. তামিম মারা যায়। তারা সকলেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সিএনজি যোগে নরসিংদী যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জাবেদ কায়সার বলেন, আনুমানিক সকাল ৯ টায় দুইজনকে মৃত এবং অপর তিনজনকে গুরতর আহত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক ও তাদের মাথা, হাত ও বুকসহ শরিরে আঘাতের চিহ্ন রয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। একজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপর জনের পরিবারকে খবর পাঠানোর চেষ্টা চলছে। ড্রাম ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT