1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পলাশে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় রথযাত্রা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৫:৩০ মিনিটে একটি রথ ঘোড়াশাল জগন্নাথ মন্দির হতে শতশত সনাতনী ভক্তসহ যাত্রা শুরু করে পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে গমন করে। আরেকটি রথ নরসিংদীর জগন্নাথ মন্দির হতে দুপুর ১১টায় যাত্রা করে হাজার হাজার সনাতনী ভক্তসহ পলাশের জিনারদীর বরাবো জগন্নাথ মন্দিরে আগমন করে।

এ সময় চারিদিকে জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিকে উল্লাশ ছড়িয়ে পড়ে। দুটি রথযাত্রায়ই প্রশাসন ও এলাকাবাসী নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করে।

প্রসঙ্গত পলাশে দুটি রথযাত্রাই গত ৯ বছর ধরে চলে আসছে। একইভাবে, আবার সাতদিন পর জগন্নাথ দেবের উল্টোরথ উদযাপিত হবে। শান্তি শৃংখলাপূর্ণভাবে পলাশে রথযাত্রা উদযাপিত হওয়াতে সনাতনী সম্প্রদায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT