1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পরিবেশ দূষণে এক বছরে দেশে ২ লাখ মানুষের মৃত্যু

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২২ মে, ২০২২

শুধু পরিবেশ দূষণের কারণে ২০১৯ সালে বিশ্বব্যাপী ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশে মারা গেছে দুই লাখের বেশি। দূষণে মৃত্যুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।চলতি সপ্তাহে বিজ্ঞান সাময়িকী ল্যানসেট–এ প্রকাশিত ‘গ্লোবাল বারডেন অব ডিজিজ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে পরিবেশদূষণকে বিশ্বে রোগ বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাটি, পানি ও বায়ুদূষণের কারণে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি ও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাবগুলো চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে।প্রতিবেদনে বাংলাদেশে চার ধরনের দূষণে মৃত্যুর সংখ্যার হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বায়ু, পানি, সিসা ও কর্মক্ষেত্রে দূষণের শিকার হয়ে এ দেশে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ৮২৪ জন।দূষণে মৃত্যুর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে ভারত। দেশটিতে মারা গেছে ২৩ লাখ ৫৭ হাজার ২৬৭ জন। বায়ুদূষণে মৃত্যুর দিক থেকেও ভারত শীর্ষে, তারপর যথাক্রমে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের অবস্থান।পানিতে আর্সেনিক সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ, ভারত ও চীন। পানিতে আর্সেনিকের কারণে ক্যানসার, কিডনিজনিত রোগ, হৃদ্‌রোগ ও স্নায়ুজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।প্রতিবেদনটির প্রধান লেখক রিচার্ড ফুলার বলেন, জনস্বাস্থ্যের ওপর দূষণ ব্যাপকভাবে প্রভাব ফেলছে। আর এই মারাত্মক ক্ষতিকর প্রভাবের বোঝা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বয়ে বেড়াচ্ছে।প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর বায়ু, সিসা ও রাসায়নিক দূষণ নিরসনের ওপর জোর দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে অতিদ্রুত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিশুদ্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। সরকারি ও বেসরকারি দাতা সংস্থাগুলোর পরিবেশদূষণ ব্যবস্থাপনার জন্য অর্থ বরাদ্দ করার ওপরও জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT