1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

পলাশের ডাংগায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -২ (পলাশ) থেকে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে নরসিংদীর পলাশের ডাংগায় বিএনপির এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তালতলা মোবারক মেম্বারের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরউজ্জামান মনির।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক মেম্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান, পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন মিয়া, বিএনপি নেতা হারুন অর রশিদ, হারুন মোক্তার, করিম মেম্বার, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরু মিয়া, আঃ করিম, আবু বক্কর সিদ্দিক সহ স্হানীয় বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় কাজ করার আহ্বান জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT