1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার চত্বরের নাম ফলক স্থাপন

নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুর মহানগরীর গাছে থানাধীন ৩৩ নং ওয়ার্ডের বটতলা মোর এলাকায় ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের নাম ফলকের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো. আমিন উদ্দিন সরকার এই নাম ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মজিদ সরকার, বটতলা কেন্দ্রীয় জামিয়া মসজিদের মতোয়াল্লি হাজী শাহজাহান মিয়া, মাওলানা মনির হোসেন আব্বাসী, প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী ফিরোজ মিয়া, ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, বটতলা মোড় এলাকায় প্রয়াত সংসদ ও জাতীয় শ্রমিক নেত শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামের নাম ফলক স্থাপন করায় স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ এই এলাকাবাসীর জীবন মান উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রেখেছিল। যেহেতু ভাওয়াল বীরের জন্ম পার্শ্ববর্তী পুবাইল এলাকায় ছিলো সেই সুবাদে এই এলাকায় তার পদচারণা ছিল ব্যাপক। তার স্মৃতি ধরে রাখার এ চেষ্টা করায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারকে বিশেষ ধন্যবাদ জানান তারা। নাম ফলকের ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও গাছা থানা যুবলীগের পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার বলেন, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার ছিলেন বাংলার এক কিংবদন্তি নেতা। শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মতোই তিনিও অসহায় মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাতদিন পরিশ্রম করতেন। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন আত্ম মানবতায়। ২০০৪ সালে ঘাতকরা তাকে গুলি করে হত্যা করতে পারলেও প্রিয় স্যারের কর্মকাণ্ডে তিনি এখনো বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে। স্যারের যাপিত জীবন সম্পর্কে বর্তমান প্রজন্ম কে অবগত করতেই আমাদের এই প্রয়াস।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT