1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

তিউনিসিয়াকে ৫ গোলে উড়িয়ে জয় পেল ব্রাজিল

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের আগে শেষ ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে আরেকটি দুর্দান্ত জয় পেলো ব্রাজিল। মঙ্গলবার ১০ জনের দিলো ৫-১ গোলে। ১১তম মিনিটে চমৎকার হেডে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। কিন্তু সাত মিনিট পর তিউনিসিয়াকে সমতায় ফেরান ফ্রি কিক থেকে মোন্তাসার তালবি হেড করে।ব্রাজিল এক মিনিট পর আবার এগিয়ে যায়। প্রতিপক্ষের রক্ষণের পেছনে রিচার্লিসনকে খুঁজে পেয়ে বল পাঠান রাফিনহা। নিচু শটে কিপারের দুই পায়ের ফাঁক দিয়ে গোল করেন রিচার্লিসন।ব্রাজিল ব্যবধান আরও বাড়ায় ২৯ মিনিটে।আইসা লাইদোনি বক্সের মধ্যে কাসেমিরোকে টেনে ধরলে পেনাল্টি পায় সেলেসাওরা, গোল করেন নেইমার। চমৎকার কাউন্টার অ্যাটাকের দারুণ ফিনিশিংয়ে ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। নিচু শটে স্কোর ৪-১ করেন তিনি।দুই মিনিট পর নেইমারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিউনিসিয়ার ডিফেন্ডার ডিলান ব্রন।বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগে ফায়দা নিয়ে একটির বেশি গোল করতে পারেনি ব্রাজিল।পেদ্রো ৭৪তম মিনিটে বক্সের প্রান্ত থেকে প্রথমবারের শটেই ব্রাজিলের পঞ্চম গোলটি করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT