1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বাংলাদেশের কাছে হার,নেপালের কোচের পদত্যাগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাস গড়ে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে তারা ৩-১ গোলে হারিয়েছে সাবিনা-সানজিদারা। আর এই ঘটনার পর হারের ধাক্কায় বেসামাল হয়ে পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। দলকে সফলতা এনে দিতে না পারায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। ফাইনালের আগে নেপালকে শিরোপা এনে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কুমার থাপা। জানিয়েছিলেন, এবার তারা আর সুযোগ নষ্ট করতে চান না। কিন্তু কথা রাখতে পারেনি কুমার থাপার দল।পদত্যাগের ঘোষণায় কুমার থাপা বলেছেন,আমি নেপাল জাতীয় নারী দলের কোচ থেকে পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তবে আর আগানো উচিত নয়। অন্যদের এখন সুযোগ দেওয়া উচিত। দলে পদ আঁকড়ে পরে থাকা ভালো নয়।প্রতিজ্ঞা রাখতে না পারায় নেপালে সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।তাঁর দাবি, তিনি সেরাটা দিয়েই চেষ্টা করেছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT