1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

বিশ্বজুড়ে আলোচিত টিভি সিরিজ ম্যাগগাইভার-এর অভিনয়শিল্পী ক্লু গুলাগার মারা গেছেন

  • প্রকাশিতঃ রবিবার, ৭ আগস্ট, ২০২২

দ্য ভার্জিনিয়ান’ ও ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ অভিনেতা ক্লু গুলাগার মারা গেছেন। ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় ৯৩ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়।বার্ধক্যের কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর জামাতা দিয়ানে গোল্ডনার। প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেন গুলাগার।ম্যাকগাইভারকে নিয়ে নির্মিত সিরিজ ‘থিন আইস’–এও অভিনয় করেন তিনি। গুলাগারের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক শন বেকারসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।বেকার লিখেছেন,তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম বলে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। টানজারিন সিরিজে ও “ভি” ম্যাগাজিনের ফটোশুটে তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। তিনি দুর্দান্ত একজন মেধাবী, ভদ্র ও দয়ালু মানুষ। তিনি সিনেমাকে ভালোবাসতেন। আমরা আপনাকে মিস করব।গত শতকের পঞ্চাশের দশকে অতিথি শিল্পী হিসেবে টিভি সিরিজে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। ক্যারিয়ারের শুরুর দিকে এনবিসির ‘দ্য টল ম্যান’ সিরিজের দুই সিজনে অভিনয়ের পর নিয়মিত কাজের ডাক পেতে থাকেন তিনি। পরবর্তীকালে ‘দ্য ভার্জিনিয়ান’, দ্য লাস্ট পিকচার শো’সহ বেশ কয়েকটি কাজে পাওয়া গেছে তাঁকে।আশির দশকে সিনেমায় নিয়মিত হন গুলাগার। অভিনয় করেন ‘দ্য ইনিশিয়েশন’, ‘আ নাইটমেয়ার অন ইলম স্ট্রিট ২: ফ্রেডি রিভেঞ্জ’সহ বেশ কয়েকটি সিরিজে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে গুলাগারকে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT