1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টেকনাফে সাংবাদিককে গালি দেওয়া ইউএনও কে দায়িত্ব থেকে অব্যাহতি

কক্সবাজার প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জুলাই, ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররের অফিসে সংযুক্ত করা হয়েছে। কক্সবাজারের এক সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালমন্দ করার অভিযোগে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত শেষে কায়সারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।সোমবার রাতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়াও মোহাম্মদ কায়সারকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ইতোমধ্যে তাকে ওএসডি করে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এখন উচ্চ আদালত কী নির্দেশনা দেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।খন্দকার আনোয়ার বলেন, গত রবিবার বিভাগীয় কমিশনারদের সম্মেলনে জোরালোভাবে বলা হয়েছে তারা (কমিশনাররা) যখন জেলায় যাবেন তখন সব কর্মকর্তাদের সঙ্গে বসে চাল চলন আচার-আচরণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।কারণ এটি তো সাংবাদিকের বিষয় নয়, এই ভাষায় কারও সঙ্গেই কথা বলা যায় না। যে যত বেশি ব্যবস্থাপনার কাজে থাকবেন, ওপরে থাকবেন তত বেশি মাথা ঠান্ডা করে কথা বলতে হবে।ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র বলেছে, যে কোনো ঘটনা ঘটলে সেটার তদন্ত হওয়ার পর মূল পদক্ষেপ নেওয়া হয়। আপাতত তাকে ক্লোজ করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব যে নির্দেশনা দিয়েছেন সেটা অফিসিয়ালি এখনো আসেনি।তিনি আরও বলেন, হয়তো কালকের (মঙ্গলবার) মধ্যেই নতুন সিদ্ধান্তের কথা আপনার জানতে পারবেন। ওই উপজেলাতে নতুন ইউএনও নিয়োগের কাজও চলছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার স্থানীয় সাংবাদিক সাইদুল ফরহাদকে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালাগাল করেন। রেকর্ড করা তাদের ফোনকলের অডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।এতে ইউএনওর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT