1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও খেলাধুলা সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান,খেলাধুলা সামগ্রী বিতরণ ও P.B.G.S.I কর্তৃক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ অরেছ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসমা জাহান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ২০ জন শিক্ষার্থীকে প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করেন ও দুই মেধাবী শিক্ষার্থীকে দুইটি বাইসাইকেল বিতরণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মাহবুব পাঠান, সহকারী প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, সিনিয়র শিক্ষক জিয়াউল হক, সহকারী শিক্ষক রুহুল আমিন, পারভেজ কবির, জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালেয়র অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT