1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

র‍্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেফতার ২

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব ১১।

বুধবার (৬ অগাস্ট) বিকালে শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মনির হোসেন (৩৫) উত্তর কারার চর এলাকার মো. ফজলুল রহমান ওরফে ফজর মিয়ার ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।

তাদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম শুঁকনো গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি সে। অস্ত্র মামলা রুজু করে তাদেরকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT