1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

ঘোড়াশালে ১০ এপ্রিল থেকে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি : সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

২৬ মার্চ থেকে নরসিংদীবাসীর জন্য চালু হয় নরসিংদী কমিউটার ট্রেন। কিন্তু শিল্প সমৃদ্ধ উপজেলা পলাশের ঘোড়াশালে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। এদিকে নরসিংদী কমিউটার ট্রেনের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দাবিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ পলাশ উপজেলাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

অবশেষে নরসিংদী কমিউটার ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে জানা যায়। এ খবরে পলাশ উপজেলাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রোববার (৬ এপ্রিল) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রেলওয়ে উপদেষ্টা ফায়জুল কবিরের বরাত দিয়ে জানান, আগামী ১০ এপ্রিল থেকে নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে।

ট্রেন যাত্রীদের সেবা নিয়ে কাজ করা ফেসবুক গ্রুপ নরসিংদী রেলওয়ে পেসেঞ্জারর্স কমিউনিটি’র এডমিন আল মাজিদ জানান, ২৬ মার্চ নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধনের দিনই রেলপথ উপদেষ্টা, রেলসচিবও রেল মহাপরিচালকের সাথে আমাদের কথা হয়েছে প্রায় ১০ মিনিট। তখন আমরা প্রথমেই ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার স্টপেজের ব্যাপারে কথা বলি। এসময় আমাদের সরাসরি বলে দিয়েছিলেন ঈদের পর এ রেলস্টেশনে স্টপেজ দিয়ে দিবে।

তিনি আরও বলেন, আমাদের গ্রুপে আর ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে স্টপিজের বিষয় নিয়ে আর কোন লেখালেখি বা অন্যান্য কার্যকালাপ হাতে নেই নি। কারণ আমরা জানিই ঈদের পর স্টপিজ দিবে এ রেল স্টেশনে। এছাড়া আমরা নরসিংদী স্টেশনে কিছু আন্ত: নগরের স্টপিজ এবং ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, বি-বাড়িয়া আনলিমিটেড স্ট্যান্ডিং যেন দেয় সেই বিষয়ে ও কথা বলে এসেছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT