1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২ 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪

নরসিংদীর পাঁচদোনায় পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

রবিবার (১৪ জুলাই) বিকালে পাঁচদোনা
ঘোড়াশাল সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুরের মুনসেফেরচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের ছেলে জারিফ (৪)।

নিহত এনামুল হকের স্বজন জানায়, বিকেল তিনটার দিকে ইটাখোলা থেকে সিএনজিতে করে টাঙ্গাইলে তাঁর ছেলের মাদ্রাসার উদ্দেশ্য যাচ্ছিলেন গিয়াস উদ্দিন। এসময় সিএনজিটি পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নগরপাঁচদোনা পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জারিফ সহ এনামুল হকের মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরো চারজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেন নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT