1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমা.দেশ-বিদেশের মুসল্লিদের ঢল

টংগী:গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। মুসল্লিদের ঢল নেমেছে বিশ্ব ইজতেমার ময়দানে। ইতোমধ্যে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। আর তা বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব। এটি আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

জানা গেছে, আজ সকাল ১০টায় তালিমের আমল করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

পরদিন শনিবার ইজতেমার ময়দানের আলেম, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ানের ব্যবস্থা রয়েছে। এদিন বাদ আসর ইজতেমা মাঠের মূল মঞ্চের পাশে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হবে। ইজতেমার মাঠের গণবিয়ের আয়োজনে ব্যাপক আগ্রহ রয়েছে তাবলিগের সাথীদের।

এর আগে গত বছর আলমী শূরার বিশ্ব ইজতেমায় নগদ দেনমোহরে শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার আগে তাবলিগের মুরব্বিরা ইসলামি নিয়মে বিয়ের বিধান নিয়ে প্রথমে বয়ান করেন। বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খুরমা খেজুর বিতরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT