1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় ২১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কাপাসিয়া উজলী দিঘীরপাড় এলাকা হতে ২১ কেজি গাঁজাসহ মোঃ দুলাল মিয়া (৪৩) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুলাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার আদমপুর এলাকার মৃত কাছম আলীর ছেলে। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি ট্রাকে করে গাঁজার বড় একটি চালান কাপাসিয়া উপজেলার দিকে আসছে। পরে র‍্যাবের একটি অভিযানকি দল উপজেলার উজলী দিঘীরপাড় মেসার্স জাহান ফিলিং স্টেশন এর সামনে কিশোরগঞ্জ টু কাপাসিয়াগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, ওই মাদক ব্যবসায়ী অত্যান্ত সু-কৌশলে আলাদাভাবে তৈরিকৃত ক্যারিয়ার বক্সে রক্ষিত ২১ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এ সময় ২১ কেজি গাঁজা, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোনসহ নগদ একশত ৫০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT