1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা নগদ ৯৩ হাজার টাকা সহ আটক ১

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

২১ শে সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (সেবা) এর দিক নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিন মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশে, টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমানের তত্বাবধানে,গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ কায়সাল হাসান ফারুকের নেতৃত্বে, এস আই বিশ্বজিৎ মজুমদার, এএসআই মোঃ সেলিম হোসেন সঙ্গীয় ফোর্স সহ অত্র থানাধীন শিলমুন পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয়ের জন্য একটি বড় চালান এনেছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২১ শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় সেখানে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হারুন (৩৫), পিতা: শাহা আলম, মাতা: হাজেরা বেগম, গ্রাম: শিলমুন (পশ্চিমপাড়া, নাসিমা বেগম এর বাড়ির ভাড়াটিয়া,থানা- টঙ্গী পূর্ব,গাজীপুর মহানগরকে গ্রেফতার করে। সেই সময় তার বসত ঘরের খাটের নিচ হইতে ০৬ কেজি গাঁজা ও মাদকের বিক্রয়লদ্ধ ৯৩ হাজার টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।আসামি দীর্ঘদিন যাবত টঙ্গী, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে।

আসামির নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিকে অদ্য ইং ২১/০৯/২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমার অত্র থানা এলাকায় চুরি, ডাকাতি,ছিনতাই কিশোর গ্যাং এবং চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যেকোনো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT