1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

ধর্ষককে আদালতের সামনে গুলি করে হত্যা করালো মেয়ের বাবা

  • প্রকাশিতঃ রবিবার, ১ মে, ২০২২

নিউজ ডেস্কঃ মেয়েকে অপহরণ ও ধর্ষণ করার দায়ে অভিযুক্ত আসামিকে আদালতের গেটের সামনেই গুলি করে হত্যা করেছেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের এক সাবেক কর্মকর্তা।

শুক্রবার (২১ জানুয়ারি) উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এ ঘটনা ঘটে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই বিএসএফের সাবেক কর্মকর্তা ও তার ছেলেকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবকের নাম দিলশাদ হুসেন (২৫)। শুক্রবার মামলা সংক্রান্ত কাজে আদালতে যান তিনি। আদালতের গেটের সামনে দাঁড়িয়ে নিজের আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। এরই মধ্যে সেখানে পৌঁছে যান সাবেক বিএসএফ কর্মকর্তা ভগবত নিশাদ এবং তার ছেলে নন্দলাল।

সুযোগ বুঝে দিলশাদের মাথা লক্ষ্য করে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছোড়েন ভগবত। এরপরই সেখান থেকে সরে পাড়েন তিনি ও তার ছেলে। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে দিলশাদের দেহ, আদালত চত্ত্বরেও হৈচৈ শুরু হয়ে যায়। ঘটনার পর সাবেক এই বিএসএফ কর্মকর্তা ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT