1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

পলাশে ইমাম ও ওলামাদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম এর উদ্যোগে ইমাম ও ওলামাদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আল জাফরান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ খোরশেদ হোসেন সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের আল জাফরান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আমির হোসেন নোমানী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ডাংগা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম,হাফেজ আঃ হান্নান সহ ইউনিয়নের চারটি গ্রামের ৪৫জন ইমাম মুয়াজ্জিন।ইফতার ও দোয়া মাহফিলের আগে খোরশেদ হোসেন সেলিম এর পরিবারের পক্ষ থেকে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাজির চর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল্লাহ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT