1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে গজারী গাছসহ গাড়ি আটক

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমাবার (৬ মার্চ) ভোরে মেঘনা টোল প্লাজা এলাকায় ফরেস্ট চেক পোস্ট স্টেশনে অবৈধভাবে পরিবহনকৃত গজারী গাছের বল্লিসহ ১টি গাড়ী আটক করা হয়। গাড়িটি ত্রিপল দিয়ে গাছগুলো ঢাকা ছিলো। এ সময় ফরেস্ট স্টেশনে দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে গাড়ি দ থামানোর জন্য সিগনাল দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
ঢাকা মেট্রো ড -১১-২৮৪৩ গাড়ীটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। গাড়িটি থেকে ৬৬ পিস গজারী বল্লি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন সোনারগাঁও ফরেস্ট চেক পোস্ট স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার সহাকারী।
ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সায়েদুল ইসলাম জানান, চালক ও হেলপার গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বন সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT