1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন: আ.লীগ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

আওয়ামীলীগ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

বুধবার সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।তিনি জানান ,মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান ।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ,আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান , জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ , চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ , দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ ।
এর আগে , সকালে আওয়ামীলীগ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে সাবেক বিচারপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেয় ।

আওয়ামীলীগ সংসদীয় দল ( এএলপিপি ) গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির জন্য মনোনীত প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয় এবং তিনি সাহাবুদ্দিন চুপ্পুকে বাছাই করেন । বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হচ্ছে ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT