1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীর গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি)সকালে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন মিয়া,পরিচালনা পরিষদের সদস্য রনি প্রধানসহ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT