1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নৌকাকে বিপুল ভোটে পরাজিত করে লাঙলের জয়

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে ২২৯টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট।আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে হোসনে আরা লুৎফা ডালিয়া ভোট পেয়েছেন ২২ হাজার ৩০৬।ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট।আওয়ামী লীগের অ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়ার থেকে ১ লাখ ২৪ হাজার ৪৯২ বেশি ভোটে জয়ী হয়ে নগর পিতা হলেন মোস্তফা।মঙ্গলবার ২৭ ডিসেম্বর রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়য়তন থেকে ২২৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।এর আগে, দিনভর উৎসব আমেজে ভোট দিয়ে নগরপিতা নির্বাচন করে রংপুর সিটি করপোরেশন বাসী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT