1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

সভাপতি মেহের আফরোজ ও সম্পাদক শবনম জাহান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। সাধারণ সম্পাদক করা হয়েছে শবনম জাহানকে। আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে দলের সম্মেলন শেষে নতুন কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্মেলন মঞ্চে তাঁর উপস্থিতিতেই মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা মহিলা লীগেরও নতুন নেতা নির্বাচিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক ও সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী।এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেরা বেগম, সাধারণ সম্পাদক করা হয়েছে পারুল আক্তারকে।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় নেতাদের অনুমতিক্রমে এ কমিটি ঘোষণা করা হলো। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন সভাপতি ও সাধারণ সম্পাদক।মহিলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা আজ উৎসবমুখর হয়ে ওঠে। দল বেঁধে একই রঙের শাড়ি পরে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসেন। নেতা-কর্মীদের পদচারণে এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল এবং এর আশপাশের এলাকা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT