1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ আগস্ট, ২০২২

নরসিংদীর মাধবদী থানা এলাকা হতে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ১১। শনিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।এর আগে শুত্রবার দিবাগত রাত দুইটার দিকে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের গির্দান ভূইয়ম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- মাধবদী থানাধীন গির্দান ভূইয়ম গ্রামের মোমেন (৮০) এবং একই গ্রামের রুহুল আমিন (৪৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, আটককৃতরা মাধবদী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তাঁরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। রুহুল আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া মোমেন মাধবদীর বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গির্দান ভূইয়ম গ্রামে মোমেন মিয়ার চৌচালা টিনের ঘরের চৌকির উপর থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT