1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে,অন্যথায় কঠোর ব্যবস্হা- রাষ্টপতি

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন,অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা।স্থানীয় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া হয় না, এ অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপ্রধান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সব নিয়মকানুন মেনে চলতে হবে। ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশও নিশ্চিত করতে হবে।স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাঁরা মনে করেন, এলাকার উন্নয়নের ফলে তাঁদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে, তাঁরাই বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।ভোটারদের উদ্দেশে আবদুল হামিদ বলেন,রাজনীতিবিদ আসবেন ও যাবেন। কিন্তু হাওরের উন্নয়নে যিনি কাজ করবেন, ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের পরিবর্তে জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন, তাঁকেই জনপ্রতিনিধি নির্বাচিত করুন।সব পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের জনগণের কল্যাণে কাজ করার এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করারও উপদেশ দেন আবদুল হামিদ। তিনি বলেন,নির্বাচিতদের মনে রাখতে হবে, এই জনগণই আপনাদের সমর্থন দিয়েছেন এবং তাঁদের কারণেই আপনি নেতা হয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।হাওরাঞ্চলে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, পরিবেশকে ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি ২২ আগস্ট তাঁর নিজ জেলার তিন উপজেলা-মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে চার দিনের সফরে কিশোরগঞ্জে যান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT