1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

পূবাচলে নীলা মার্কেট এর প্রতিষ্ঠাতাকে তলব করেছে দুদক

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাজউকের পূর্বাচল এলাকায় নীলা মার্কেট এর প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলমকে (নীলা) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের আবাসিক প্লট দখল করে মার্কেট নির্মাণ ও লেডিস ক্লাব তৈরি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে।আজ বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সৈয়দা ফেরদৌসী আলমকে এ নোটিশ পাঠানো হয়। ৩০ আগস্ট সকাল ১০টায় দুদকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।এর আগে সৈয়দা ফেরদৌসী আলমের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। সৈয়দা ফেরদৌসী আলম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৪ আগস্ট দলের সব পদ-পদবি থেকে তাঁকে অব্যাহতি দেয় জেলা আওয়ামীলীগ।দুদকের নোটিশে বলা হয়, ফেরদৌসী আলম রাজউকের চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় পূর্বাচল কনভেনশন লিমিটেট-এর নামে বরাদ্দকৃত প্লট নিয়মবহির্ভূত ও অবৈধ পন্থায় নাম পরিবর্তন করে পূর্বাচল নীলা কনভেনশন লিমিটেট-এর নামে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক বিদেশে মানি লন্ডারিং করেছেন। এ ছাড়া পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের জমি দখল করে নীলা মার্কেট গড়ে তোলেন। রাজউক এই মার্কেট উচ্ছেদ করার পরও তিনি আবার দোকানপাট গড়ে তুলেছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT