1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীর পলাশে ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ঘর প্রদান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩য় পর্যায়ে (২য় ধাপ) ২৬,২২৯টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের পর নরসিংদীর পলাশ উপজেলায় ৪২টি ভূমিহীন, গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও পলাশ উপজেলার বাস্তবায়নে বৃহস্পতিবার (২১শে)জুলাই উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জমি ও ঘরের দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে তুলে দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে,

উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হাতে জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, বিভিন্ন দপ্তরের প্রধানগণ,শিক্ষক,পৌর কাউন্সিলরগণ, ইউপি সদস্যগণ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT