1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

পলাশে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জুন, ২০২২

বাঙালির আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক বহুল প্রতীক্ষিত,পদ্মা নদীর উপর নবনির্মিত স্বপ্নের পদ্মাসেতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন উপলক্ষে নরসিংদী জেলার পলাশ উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ জুন) সকালে পলাশ উপজেলা সদরে প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা শেষ হয় পলাশ বাসস্ট্যান্ডে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে।এসময় উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,ঘোড়াশাল পৌর ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃর্ধা,ঘোড়াশাল পৌর প্যানেল মেয়র ও ঘোড়াশাল শহর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহিদ হাসান ভূইয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক এস এম আওলাদ হোসেন শেখর সহ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর পদ্মার উপর নিজস্ব অর্থায়নে বিশাল স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ বাঙালির ইতিহাসের আরেকটি মাইলফলক। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT