1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

শিক্ষামন্ত্রী দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুন, ২০২২

শিক্ষামন্ত্রী দীপু মনি দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের শনিবার রাতে জানান।আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। মন্ত্রী সবার দোয়া চেয়েছেন।এর আগে ২০২০ সালের ডিসেম্বরে দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে দীপু মনি সংসদ সদস্য হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT