1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশে শতাধিক অসহায় পরিবারের ভূমি দখলকারী আওয়ামী লীগের দোসর ভূমি দস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাড়াড়িয়া পাড়া গ্রামে পৈতিক ভিটা হারানো পরিবারের সদস্যরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

মিছিলটি ভাড়াড়িয়া পাড়া গ্রামের প্রধান সড়ক অতিক্রম করে গুচ্ছু গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানান, এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত জাকাত হোসেন ভূইয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভাড়াড়িয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারের একশত ১১ শতাংশ জমি জোর করে দখন করে নেয়।

সেই সময় তাদের পৈতিক জমি ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোন প্রতিকার মিলেনি। এলাকার চিহ্নিত এই ভূমিদস্যুর কবল থেকে নিজেদের পৈতৃক জমি ফিরে পাওয়াসহ কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা।

এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ জাকাত হোসেন ভূইয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে বলে জানা গেছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT