1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে– নরসিংদীর পলাশ উপজেলায জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রোখসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য খামারিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষিদের সুযোগ-সুবিধা সম্প্রসারণ, চাষাবাদে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের প্রসারে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, খাল-বিল ও জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে জলাশয় ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে জলাশয়ের পানি দূষিত করার প্রবণতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা। মৎস্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে সফল ও কৃতী মৎস্যচাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT