1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় মব সৃষ্টির অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮ মাস পর পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয় কার্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, প্রায় ১৮ মাস আগে একটি মব সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তে তার বিরুদ্ধে আনীত অনিয়মের কোন অভিযোগ প্রমাণিত হয়নি।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পুনরায় স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস দায়িত্ব গ্রহণ শেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া,পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাবেক মেম্বার ওসমান গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT