1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল জনতা জুটমিলের ৪ নম্বর গেট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন বিউটি (৪৫)। তিনি জনতা জুটমিলের একজন শ্রমিক ছিলেন এবং মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ছেলে আবিদ পাটোয়ারি (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ার মৃত মানিক পাটোয়ারির ছেলে। ঘটনার দিন রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। সকাল আনুমানিক ৬টার দিকে ছেলে আবিদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, মামলার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT