1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন-ড.মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রমে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানু’র কবর জিয়ারত করেন। এরপর নিজ গ্রামের স্থানীয় মুরুব্বিদের কাছ থেকে দোয়া- আর্শীবাদ নিতে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন মঈন খান ।

এসময় মঈন খান বলেন, ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেন। তবে বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ  জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT