1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে লক্ষ্মীপূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অংশ হিসেবে পালিত লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া।

বুধবার (০৮অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার রাজাব, খাগৈর, ঘাগড়া ও ডাংগা ইউনিয়নের সান্তানপাড়াসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের কমিটির নিকট আর্থিক অনুদান তুলে দেন মহিউদ্দিন চিশতিয়া।

পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চিশতিয়া বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। বিএনপি সবসময় এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, সকল ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সাথে উৎসব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সবাইকে ড. আব্দুল মঈন খানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার জন্যও আহ্বান করেন তিনি।

পরে তিনি প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির কামনা করেন।

এ সময় ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ,পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোবহান ভূইয়া, বিএনপি নেতা জামাল হোসেন, বাবুল হোসেন, আমিনুল চিশতিয়া,পনির হোসেন, রায়হান, শরিফ চিশতিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT